এফবিসিসিআই বিজনেস অ্যাওয়ার্ড পেলেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

এফবিসিসিআই বিজনেস অ্যাওয়ার্ড পেলেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান
দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজনেস লিডারশিপ ক্যাটাগরিতে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান ও বিএসআরএম গ্রুপের প্রধান আলী হুসাইন আকবর আলী; শিল্প, বাণিজ্য, সেবা ও কৃষি এবং কৃষি-ব্যবসা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, স্কয়ার ফুডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রশিদ।

বসুন্ধরা পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানকে তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে এবং ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল করিম মুন্না ও ট্যাম্পাকো ফয়েলসের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব।

এছাড়া, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং ঐতিহ্য ও কারুশিল্প গবেষক মালেকা খান জুরি বোর্ডের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান