দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল ২১৭ কোটি টাকা

দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল ২১৭ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২১৭ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬০ ও ২২২৪ পয়েন্টে অবস্থান করছে।

এসময় ডিএসইতে ২১৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির শেয়ারের।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন