Ortho Songbad আর্কাইভ

তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজারের তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট পরিচালক নর্দার্ন কর্পোরেশন কোম্পানিটির শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কর্পোরেট পরিচালক নর্দার্ন কর্পোরেশনের কাছে থাকা ১ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০টি শেয়ারের মধ্যে ১১ লাখ ১৬ হাজার ২৮৮টি শেয়ার বিক্রি করেছেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে ৭ লাখ ৪৫ হাজার শেয়ার এবং ব্লক মার্কেটে ৩ লাখ ৭১ হাজার ২৮৮টি শেয়ার বিক্রি করেছে নর্দার্ন কর্পোরেশন।

এর আগে ৩০ জানুয়ারি শেয়ার বিক্রি ঘোষণা দেয় নর্দার্ন কর্পোরেশন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার