মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু আগামীকাল

মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু আগামীকাল
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আওতাধীন আরও দুই স্টেশন চালু হচ্ছে আগামীকাল বুধবার (১৫ মার্চ)। নতুন দুই স্টেশন হলো- মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন।

মঙ্গলবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি জানান, নতুন দুই স্টেশন মিরপুর ১১ ও কাজীপাড়া আগামী ১৫ মার্চ থেকে চালু করা হবে। উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুইটি চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমাদের সব প্রস্তুতি শেষ। এখন শুধু ধোয়া-মোছার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল থেকে যাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি দুইটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভাড়া নির্ধারণ
উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা