বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইবি রিপোর্টার্স ইউনিটি'র বিনম্র শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইবি রিপোর্টার্স ইউনিটি'র বিনম্র শ্রদ্ধা নিবেদন
বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন (ইবি) রিপোর্টার্স ইউনিটি।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজ রহমান রাকিব ও সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্তর নেতৃত্বে প্রতিকৃতির পাদদেশে শ্রদ্ধা জানানো হয়েছে।

এ সময় শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন সংগঠনটির সহ-সভাপতি তারিক সাইমুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য সামী আল আওন, যায়িদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন ও মংক্যচিং মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠান শেষে কেক কাটা'সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি