বঙ্গবন্ধুর জন্মদিন রূপালী ব্যাংকে চিত্রাংকন প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর জন্মদিন রূপালী ব্যাংকে চিত্রাংকন প্রতিযোগিতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে রূপালী ব্যাংক লিমিটেডে শিশু -কিশোরদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ, ২০২৩) ব্যাংকের প্রধান কার্যালয়ে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন, তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান ও ইসমাইল হোসেন শেখ, জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সিবিএ’র কার্যকরী সভাপতি মো. রিপন মৃধা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া, সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানা, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মিয়া জাকারিয়া টিটু ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জুয়েলসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি