বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উদযাপন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ)ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন, তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতেও ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্নার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে জিএম মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান ও ইসমাইল হোসেন শেখসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক কর্মচারীইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংকসিবিএ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি