ইতালিতে জনতা এক্সচেঞ্জ এসআরএলের গ্রাহক সমাবেশ

ইতালিতে জনতা এক্সচেঞ্জ এসআরএলের গ্রাহক সমাবেশ
জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ এসআরএল গ্রাহক ও সুধী সমাবেশ করেছে। গত মঙ্গলবার ইতালির
রোমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।

জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল ইনচার্জ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিন এবং ব্যাংকের ওবিডির ডিজিএম মো. মাহবুবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ বাংলাদেশী প্রবাসীরা বক্তব্য রাখেন।

জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ গতিশীল করার লক্ষ্যে প্রবাসী রেমিট্যারদের প্রতি আহ্বান জানান।

এর আগে গত সোমবার জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল মিলান শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি