Ortho Songbad আর্কাইভ

ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের ইনডোর গেমস টুর্নামেন্ট

ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের ইনডোর গেমস টুর্নামেন্ট
কর্মকর্তাদের সুস্থতার অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ে একটি ইনডোর গেমস টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্নামেন্টে টেবিল টেনিস, ক্যারাম ও দাবা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ফরম্যাটে পুরুষ ও নারী উভয় অংশগ্রহণ করে। দাবায় তানভীর আবেদীন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এবং সাদিয়া পারভিন রিপা মহিলা বিভাগে শিরোপা লাভ করেন।

ক্যারামে পুরুষ একক বিভাগে মোঃ রাজিব খান,  নারী এককে মিতি দেওয়ান এবং  পুরুষ দ্বৈত বিভাগে মোঃ আহসান হাবীব ও মোঃ সাইফুদ্দিন ফেরদৌস শিরোপা জিতেছেন। নারীদের দ্বৈত বিভাগে রায়হান-ই-জান্নাত ইভা এবং মোর্শেদা আক্তার চ্যাম্পিয়ন হন।

টেবিল টেনিসে পুরুষ এককে মোহাম্মদ ফিদাউল গিয়াস এবং সাদিয়া এন মাহফুজ নারী চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ ডাবলসে মনিরুল ইসলাম রনি ও সাদিকুর রহমান শিরোপা জিতেছেন এবং মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন শবনম শাহরিন মিম ও শামশারা দৌলতানা।

এসময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মোঃ সাব্বির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মুল সাইট থেকে

পুজিবাজার