Ortho Songbad আর্কাইভ

পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের সম্মেলন

পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের সম্মেলন
পূবালী ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ।

এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান; সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক আজুবা খন্দকার উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার