Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

আগ্রহের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২ এপ্রিল) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৮১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ারদর আজ ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৫১ শতাংশ।

রোববার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মেট্রোস্পিনিং, এপেক্স ফুডস্, জেমিনি সি ফুড, নাভানা ফার্মা, জিকিউ বলপেন, এপেক্স ফুটওয়্যার এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার