Ortho Songbad আর্কাইভ

দেড় ঘণ্টায় লেনদেন ২০০ কোটি টাকা ছাড়ালো

দেড় ঘণ্টায় লেনদেন ২০০ কোটি টাকা ছাড়ালো
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২০০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৫ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭৮ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমেছে।

এই সময়ের মধ্যে মোট ২০৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৩টির, কমেছে ৬৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ার দর।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার