Ortho Songbad আর্কাইভ

ব্যাংক এশিয়ার লেনদেন চালু রোববার

ব্যাংক এশিয়ার লেনদেন চালু রোববার
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আগামী রোববার (৯ এপ্রিল) শেয়ার লেনদেন চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে গতকাল বুধবার (৫ এপ্রিল) কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। আজ ৬ এপ্রিল, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার