দর বৃদ্ধির শীর্ষে পেপার প্রসেসিং

দর বৃদ্ধির শীর্ষে পেপার প্রসেসিং
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) পেপার প্রসেসিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ১৬ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। ফলে এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ২৬ শতাংশ। আর ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল পেপার, এ্যাপেক্স ফুটওয়্যার, বাংলাদেশ ল্যাম্পস, জেমিনি সি ফুড, এ্যাপেক্স ট্যানারি, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

আজ ডিএসইতে মোট ৩৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০৬টি কোম্পানির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন