কর্কশ ডাক, মোরগকে জবাইয়ের নির্দেশ আদালতের

কর্কশ ডাক, মোরগকে জবাইয়ের নির্দেশ আদালতের
কর্কশ ডাকের জন্য মোরগ জবাইয়ের নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার একটি আদালত। মোরগটিকে শুক্রবারের (আজ) মধ্যে জবাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

মোরগটির কর্কশ ডাকাডাকিতে প্রতিবেশীরা শব্দদূষণের অভিযোগ আনলে বুধবার আদালত এ রায় দেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কানোর একটি আদালত এই রায় দিয়েছেন।

রায়ে বলা হয়েছে, মোরগটির ডাকাডাকিতে প্রতিবেশীরা বিরক্ত হয়ে পড়েছেন। দুই প্রতিবেশীর ঘুমও হারাম করেছে ওই মোরগ। নাইজেরিয়ার অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমসের একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

ইউসুফ মাহমুদ নামের এক প্রতিবেশী আদালতকে বলেন, মোরগটির কর্কশ ডাক তার শান্তির ঘুমে বাধা হয়ে দাঁড়িয়েছে।

মোরগটির মালিক ইয়াসুকু সুয়াইবু আদালতকে জানান, তিনি মোরগটি খ্রিষ্টীয়পর্ব দিবসের অনুষ্ঠানে জবাইয়ের জন্য ক্রয় করেছেন। তিনি মোরগটি জবাইয়ের জন্য আদালতের কাছে শুক্রবার পর্যন্ত সময়ও চান।

আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট হালিমা ওয়ালি ইয়াসুকু সুয়াইবুর অনুরোধ রেখে এ রায় দেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না