Ortho Songbad আর্কাইভ

আইডিএলসির লভ্যাংশ ঘোষণা

আইডিএলসির লভ্যাংশ ঘোষণা
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৩ টাকা ৫৬ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ মে ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।

মুল সাইট থেকে

পুজিবাজার