বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে যা জানালেন আরবাজ খান

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে যা জানালেন আরবাজ খান
বলিউড সুপারস্টার সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন করতে ঢাকায় এলেন তার ভাই আরবাজ খান। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ।

সম্প্রতি ঢাকার বঙ্গবাজারে লাগা ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কথা বলেন আরবাজ খান। সেখানে আগুন লেগে হাজার হাজার কাপড়ের দোকান পুড়ে যাওয়ার ঘটনা জানা এ বলিউড অভিনেতার।

এ সময় প্রশ্ন ওঠে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত পোশাক ব্যবসায়ীদের কোনো সহায়তা করবে সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’?

জবাবে আরবাজ খান বলেন, এটা একটা দাতব্য সংস্থা। আমি ‘বিয়িং হিউম্যান’প্রতিষ্ঠানের কেবল প্রতিনিধি হিসেবে এসেছি। এর মূল দায়িত্বে রয়েছেন আমার ভাই সালমান খান ও বোন অর্পিতা। প্রতিষ্ঠানের ফান্ডিং বিষয়টি আমার দেখার বিষয় না। এটা সালমানের ব্যাপার। তিনি ব্যক্তিগতভাবেই দাতব্য সংস্থার আয়-ব্যয়ের হিসাবটি দেখেন। এ বিষয়ে আমার শতভাগ ধারণা নেই। তবে আমি ওই পরিবারের একজন। তাই আমি এটা করতে পারি (বঙ্গবাজারের) বিষয়টি এ দুজনের সঙ্গে আলাপ করতে পারি। তাদের বলতে পারি, বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। অনেক পরিবার এতে অসহায় হয়ে পড়েছেন। এখনই সময় তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। এবং আমি নিশ্চিতভাবেই এ বিষয়ে প্রস্তাব রাখব সেখানে।

গত বছরের সেপ্টেম্বরে ঢাকার বনানীতে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র প্রথম শাখা উদ্বোধন করা হয়। সে উদ্বোধনে এসেছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান। এবার এলেন বড় ভাই আরবাজ খান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার