Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ রোববার (৯ এপ্রিল) জেনেক্স ইনফোসিসের ৩৬ লাখ ৮৭ হাজার ৪৭০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৭ কোটি ৪৪ লাখ টাকার বেশি। এদিন ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হওয়ায় লেনদেনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ টাকার। আর ৩০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স ফুটওয়্যার, ইস্টার্ন হাউজিং, সি পার্ল হোটেল, এডিএন টেলিকম, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার