সূচকের পতন, দেড় ঘণ্টায় লেনদেন ২৩০ কোটি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২৩০ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২১ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক ২ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে।
এই সময়ের মধ্যে মোট ২৩০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৩৮টির, কমেছে ৭৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ার দর।
অর্থসংবাদ/এসএম