যুক্তরাষ্ট্রে ব্যাংকে বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রে ব্যাংকে বন্দুক হামলা, নিহত ৫
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ডাউনটাউন লুইসভিল শহরে একটি ব্যাংকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ বলছে, এ ঘটনায় হতাহত হয়েছেন মোট ১১ জন।

বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে জানায়, ডাউনটাউন লুইসভিল শহরে হামলায় নিহত হয়েছেন ৫ জন। আহতের সংখ্যা ছয়। হতাহত আরও বাড়বে কিনা, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

লুইসভিল স্লাগার ফিল্ড বেসবল স্টেডিয়াম, কেনটাকি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও মোহাম্মদ আলী সেন্টারের বেশ কয়েকটি ব্লক জুড়ে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীও এ ঘটনায় নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এমন সংকটময় পরিস্থিতিতে ঘটনাস্থলে যাচ্ছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। এক টুইট পোস্টে তিনি বলেন, লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট (এলএমপিডি) শহরের কেন্দ্রস্থল লুইসভিলে একটি ‘সক্রিয় আগ্রাসনের’ ঘটনা ঘটেছে। এতে একাধিক হতাহত হয়েছে। আমি এখন সেখানে যাচ্ছি; অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও লুইসভিল শহরের জন্য প্রার্থনা করুন।

শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গও গুলি চালানোর পরপরই ঘটনাস্থলে গেছেন।

বন্দুক হামলার ঘটনায় জনসাধারণকে স্লাগার ফিল্ডের কাছে ইস্ট মেইন স্ট্রিটের এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে কেন্টাকি পুলিশ। লুইসভিল মেট্রো পুলিশ বিভাগও টুইটারে ‘একটি সক্রিয় আক্রমণকারী’র বিষয় উল্লেখ করে জনসাধারণকে পূর্ব মেনের একটি অংশ থেকে দূরে থাকতে বলেছে।

এক ভিডিও চিত্রে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশের রাস্তায় পুলিশ কর্মকর্তারা অবস্থান নিয়ে স্থানীয় বাণিজ্যিক সম্পদগুলো ঘিরে ফেলেছেন। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাস্থলে তাদের এজেন্ট পাঠাচ্ছে বলে জানিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না