শেয়ারবাজার নিয়ে গুজব ছাড়ানো থেকে বিরত থাকার নির্দেশ

শেয়ারবাজার নিয়ে গুজব ছাড়ানো থেকে বিরত থাকার নির্দেশ
পুঁজিবাজারের কোন সিকিউরিটিজের ভবিষ্যতে দর বাড়বে বা কমবে ইত্যাদি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়ানো ব্যক্তি বা দলকে এ জাতীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এক নির্দেশনায় এমন নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির ওই নির্দেশনায় বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম ও লোগো ব্যক্তি ও দলীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বা পেজে ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যত দর নিয়ে যেকোন ধরনের ভবিষ্যতবাণী, অপ্রকাশিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে কমিশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন