ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর
ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে ব্যাংকের ঢাকা সেন্ট্রাল, সাউথ ও নর্থজোনের নয় বিজয়ীকে মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এ মোটরসাইকেল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের এ পুরস্কার দেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রিয়া মানি ট্রান্সফারের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর সোহাইল শামসি।

পুরস্কারপ্রাপ্তরা হলেন ব্যাংকের কাপাসিয়া শাখার গ্রাহক মো. সুমন ও আহসানউল্লাহ, ভুলতা শাখার মাসুদ মৃধা, ফার্মগেট শাখার আসমা ইয়াসমিন, মধাবদী শাখার মো. রবিউল ইসলাম, পলাশ শাখার সোমা বেগম, আটি বাজার শাখার হারুন রশীদ, রায়পুরা শাখার শামসুন্নাহার বেগম এবং মেরাদিয়া উপ-শাখার মোছাম্মৎ জেসমিন পারভিন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও মো. আকিজ উদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মো. শিহাবুদ্দীন, মো. মিজানুর রহমান ভূঁইয়া ও মো. আবদুর রব মৃধা, রিয়া মানি ট্রান্সফারের কান্ট্রি ম্যানেজার এ কে এম নাজমুল হোসাইন ও অ্যাসিস্ট্যান্ট অপারেশন্স ম্যানেজার মোহাম্মদ আরাফাত হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, আগামী ১৪ মে পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনে পৃথিবীর যে কোনো দেশ থেকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে পাঠানো ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতিদিন একজন করে মোটরসাইকেল জিতে নিতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি