লংকাবাংলা ফাইন্যান্সের এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ এ. মঈন সভাটির সভাপতিত্ব করেন এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের এজিএম এ যোগদানের জন্য স্বাগত জানান।

শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করে। বোর্ডের পরিচালকবৃন্দ মাহবুব উল আনাম, এম. ফখরুল আলম, স্বতন্ত্র পরিচালক মিসেস জায়তুন সাইফ, আবদুল মালেক শমসের, খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোস্তফা কামাল এফসিএ, কোম্পানির সচিব সভায় অংশ নেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ও পারফরম্যান্স নিয়ে শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর প্রদান করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন