খুলনায় একমাত্র মহিলা শাখা উদ্বোধন রূপালী ব্যাংকের

খুলনায় একমাত্র মহিলা শাখা উদ্বোধন রূপালী ব্যাংকের
আজ সোমবার খুলনা শহরের বয়রাতে সম্পূর্ন অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৬তম মহিলা শাখা উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং বিশেষ অতিথি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন।

শাখাটি শতভাগ নারীকর্মী নিয়ে পরিচালিত এবং খুলনায় এটিই কোন ব্যাংকের প্রথম মহিলা শাখা।

এতে ভার্চুয়ালি যুক্ত হন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলামসহ সকল জিএম ও সিএফও শওকত জাহান খান, এফসিএমএ।

খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম শচীন্দ্রনাথ সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার