করোনা থেকে সুস্থ এক কোটি ৯৫ লক্ষাধিক মানুষ

করোনা থেকে সুস্থ এক কোটি ৯৫ লক্ষাধিক মানুষ
বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৭৪ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ এক হাজার ৭২১ জন চিকিৎসাধীন এবং ৬০ হাজার ২২৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৬০ জন সুস্থ হয়ে উঠেছে।

আজ (৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এছাড়া গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৯৬ হাজার ৮৪২ জন রোগী মারা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৭ লাখ ৫৮ হাজার ৬২৯ জন, ব্রাজিলে ৩৩ লাখ ৫৫ হাজার ৫৬৪, ভারতে ৩৩ লাখ ২১ হাজার ৪২০, রাশিয়ায় আট লাখ ৪৩ হাজার ২৭৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৫৬ হাজার ৫৫৫, পেরুতে পাঁচ লাখ ২২ হাজার ২৫১, কলোম্বিয়ায় পাঁচ লাখ ২৯ হাজার ২৮৯, মেক্সিকোতে চার লাখ ৪৬ হাজার ৭১৫, চিলিতে তিন লাখ ৯৫ হাজার ৭১৭, ইরানে তিন লাখ ৩৫ হাজার ৫৭২, সৌদি আরবে দুই লাখ ৯৭ হাজার ৬২৩, পাকিস্তানে দুই লাখ ৮৬ হাজার ১৬, তুরস্কে দুই লাখ ৫২ হাজার ১৫২, জার্মানিতে দুই লাখ ২৭ হাজার, বাংলাদেশে দুই লাখ ২৪ হাজার ৫৭৩, ইতালিতে দুই লাখ ১০ হাজার ২৩৮, কাতারে এক লাখ ১৭ হাজার ২৪১, কানাডায় এক লাখ ১৬ হাজার ৪৫৯, ফ্রান্সে ৮৭ হাজার ৮৩৬ জন, ওমানে ৮২ হাজার ৮০৫ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৩৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮১ হাজার ৩৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৬ হাজার ৫৩৩, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৪০৮, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার ৬৩৬, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৬০৪ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১২৪ জন সুস্থ হয়ে উঠেছে।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো