Ortho Songbad আর্কাইভ

বোনাস বিওতে পাঠিয়েছে ইউসিবি

বোনাস বিওতে পাঠিয়েছে ইউসিবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ৮ সেপ্টেম্বর বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

 

মুল সাইট থেকে

পুজিবাজার