লেনদেনের শীর্ষ কোম্পানির সর্বোচ্চ দরপতন

লেনদেনের শীর্ষ কোম্পানির সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড। এদিন ডিএসইতে সর্বোচ্চ দরপতনও হয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ মে) জেমিনি সি ফুডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬৩ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৮০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দরপতনের দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আজ ১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ারদর কমেছে ২৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ।

সোমবার সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ, ইস্টার্ন ক্যাবলস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট, জিবিবি পাওয়ার এবং এপেক্স ফুডস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন