সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
আগামী ১৩ সেপ্টেম্বর থাকে  পেঁয়াজ বিক্রি করবে ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজ আমদানি ও বিক্রির সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে টিসিবি। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।
পেয়াজের দাম দিন দিন বেড়ে যাওয়ার ফলে এমন পদক্ষেপ গ্রহন করেছে টিসিবি। এর ফলে ক্রেতারা ভোগান্তি থেকে রক্ষা পাবে।

সভায় নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পেঁয়াজের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বাড়ানোর চেষ্টা হলে সরকার আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান