একাদশ ভর্তির সময় বৃদ্ধি

একাদশ ভর্তির সময় বৃদ্ধি
একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আগে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা ছিল। এখন সেটা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত মঙ্গলবার এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য বিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র জমা বা গ্রহণের প্রয়োজন নেই। একই কারণে আগের নির্ধারিত ভর্তির সময় ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৭ সেপ্টেম্বরর পর্যন্ত করা হলো।

আরো বলা হয়, কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হলো। এছাড়া কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তি হতে হবে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি