৪৫তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ

৪৫তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। আগামী শুক্রবার (১৯ মে) ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হবে।

মঙ্গলবার (১৬ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রিলি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীরা নির্ধারিত পরীক্ষা হলে নিজ নিজ পরীক্ষা কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে। প্রার্থীরা উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করবেন। প্রার্থীরা হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। এ সময় প্রবেশপত্র টেবিলের ওপর খুলে রাখতে হবে। প্রবেশপত্রের ছবি এবং স্বাক্ষরের সাথে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, গরমিল পাওয়া গেলে বহিষ্কারসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রেরও ৪টি সেট থাকবে। প্রার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন তাকে সে সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্নপত্রের সেট নম্বর এক ও অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে প্রার্থীরা উত্তরদান শুরু করবেন। পরীক্ষা শেষ হবে।

প্রার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকবৃন্দ উত্তরপত্র সংগ্রহ করবেন। পরিদর্শকবৃন্দ উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর প্রার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। প্রার্থীরা প্রশ্নপত্র সাথে নিয়ে যাবেন।

পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা:
প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ (আট) ডিজিট সংবলিত। রেজিস্ট্রেশন নম্বরের ডিজিটসমূহ উত্তরপত্রের প্রযোজ্য ঘরে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখে নিচের প্রযোজ্য বৃত্ত ভরাট করতে হবে।

প্রতিটি উত্তরপত্রে সেট নম্বরের নির্ধারিত স্থানে সেট নম্বর এবং সেট নম্বরের জন্য নিচের সংশ্লিষ্ট বৃত্তটি মুদ্রিত থাকবে। কাজেই প্রার্থীদের উত্তরপত্রে সেট নম্বর লেখা এবং সেট নম্বরের বৃত্ত ভরাট করার প্রয়োজন হবে না। সকাল ১০টায় প্রশ্নপত্রপ্রাপ্তির পর প্রার্থী তার প্রশ্নপত্রের সেট নম্বর এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন কি না, তা চেক করে নিশ্চিত হবেন। প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন না হলে সাথে সাথে পরিদর্শককে অবহিত করতে হবে।

আসনবিন্যাস দেখতে এখানে ক্লিক করুন

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি