অ্যাডফিয়াপের নতুন চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম

অ্যাডফিয়াপের নতুন চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম
মঙ্গলবার (১৬ মে) কাজাখস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত অ্যাডফিয়াপের ৯৪তম পরিচালনা পরিষদের সভায় এই ঘোষণা দেওয়া হয়। আগামী বছরের বার্ষিক সভা পর্যন্ত মমিনুল ইসলাম এই দায়িত্বে থাকবেন।

ভাইস প্রেসিডেন্ট ১, ২ ও ৩ নির্বাচিত হয়েছেন যথাক্রমে ফিজি ডেভেলপমেন্ট ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার সৌদ এ মিনাম, অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক অফ কম্বোডিয়ার সিইও থাচ কাও এবং এসএমই ব্যাংক মালয়েশিয়া বেরহাদের গ্রুপ প্রেসিডেন্ট ও সিইও এরিয়া পুতেরা ইসমাইল।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত উন্নয়নমূলক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ সংঘ অ্যাডফিয়াপ। এটি উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। এর সদস্যগুলোর মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই অ্যাডফিয়াপের উদ্দেশ্য। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই অ্যাসোসিয়েশনটির সারা বিশ্বে ৪০টি দেশে ৯০টি সদস্য-প্রতিষ্ঠান রয়েছে।

১৯৭৬ সালের ১ অক্টোবর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র অধীনে অ্যাডফিয়াপ প্রতিষ্ঠিত হয়। এখনও অ্যাডফিয়াপের একটি বিশেষ সদস্য হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে আছে এশীয় উন্নয়ন ব্যাংক। আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত আঞ্চলিক সংঘগুলি থেকে গঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইন্সটিটিউশন্স (ডব্লিউএফডিএফআই) এরও একটি প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডফিয়াপ। এটি একটি বেসরকারি সংগঠন যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরামর্শক হিসেবে রয়েছে।

৪০টি দেশের ২৫০ জন প্রতিনিধির অংশগ্রহণে এ বছর অ্যাডফিয়াপের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে ১৫ ও ১৬ মে কাজাখস্তানের আলমাটি শহরে। কাজাখস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইয়েরুলান কে. জামাউবায়েভ ১৫ মে এবারের বার্ষিক সভার উদ্বোধন করেন। ফিলিপাইনের ম্যানিলায় অ্যাডফিয়াপের সদর দপ্তর অবস্থিত।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি