লেনেদেনে বেক্সিমকো ফার্মার আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশকিছু দিন ধরেই লেনদেনে আধিপত্য বিস্তার করে আছে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ বুধবারও কোম্পানিটি ১০৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

বুধবার কোম্পানিটি মোট ৮৬ লাখ ৭ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির এক কোটি ৮৬ লাখ ৪ হাজার ১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০ কোটি ৫ লাখ টাকা।

ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮৫ লাখ ৭১ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৬৯ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, গ্রামীণফোণ, বিডি ফিন্যান্স, ফু-ওয়াং ফুড ও সামিট পাওয়ার লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন