গেইনারের শীর্ষে এশিয়া প্যাসিফিক

গেইনারের শীর্ষে এশিয়া প্যাসিফিক
বুধবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৩ টাকায়। আগের দিনের তুলোনায় কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৬৭ শতাংশ, ফাইন ফুডসের ৯.৩১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ৮.৮২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৮.৭৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৮.৭৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮.৩৬ শতাংশ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.১৭ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন