Ortho Songbad আর্কাইভ

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সিজিআইএ প্রতিনিধি দলের সাক্ষাত

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সিজিআইএ প্রতিনিধি দলের সাক্ষাত
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে সিজিআইএ বাংলাদেশ নেটওয়ার্ক এর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিজিআইএ বাংলাদেশ নেটওয়ার্ক’র প্রেসিডেন্ট সাইয়িদ মাহমুদ জুবায়ের।

এ সময় প্রতিনিধি দল সিজিআইএ পাঠ্যক্রম ও প্রশিক্ষন নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ পুজিবাজার উন্নয়নে এর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন এম নুরুল আলম, এফ সি এস (ভাইস প্রেসিডেন্ট), ড. নিতাই চন্দ্র দেবনাথ, ভাইস প্রেসিডেন্ট এবং ইসমাত জেরিন খান, সেক্রেটারি জেনারেল।

সিজিআইএ ইন্সটিটিউট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট এর উপর স্বীকৃত একটি আন্তর্জাতিক সংস্থা। যার হেড কোয়ার্টার নিউইউর্ক অবস্থিত। প্রতিষ্ঠানটি চাটার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট এনালিস্ট প্রোগ্রাম প্রদান করে।

মুল সাইট থেকে

পুজিবাজার