Ortho Songbad আর্কাইভ

ভারতে সোনার দামে রেকর্ড পতন

ভারতে সোনার দামে রেকর্ড পতন
ভারতের বাজারে সোনার দাম রেকর্ড পতন হয়েছে। স্বর্ণের সঙ্গে রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি।

গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ৬২ হাজার ১৩০ রুপি। সেই সোনার দাম এক সপ্তাহ পর অর্থাৎ ১৮ মে হয়েছে ৬১ হাজার ২০০ রুপি।

একইভাবে কমেছে ২২ ক্যারেট সোনার দামও। গত ১১ মে কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ রুপি। সেই সোনা এক সপ্তাহ পর হয়েছে ৫৬ হাজার ১০০ রুপি।

আর, গত ১১ মে রুপার কেজি ছিল ৭৮ হাজার রুপি। এক সপ্তাহ পর সেটি হয়েছে ৭৪ হাজার ৫০০ রুপি।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার