ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ১০০ কোম্পানির শেয়ার ও ইউনিট দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ মে) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ পয়সা বা ৯ দশমিক ১৮ শতাংশ কমেছে।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর ৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
আজ দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেলইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম