তথ্য ছাড়াই বাড়ছে রূপালী লাইফের শেয়ার দর
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, ডিএসইতে গত ৭ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯১ টাকা ২০ পয়সা। ২২ মে কোম্পানিটির শেয়ার দর ১৩৫ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৪ টাকা ২০ পয়সা।
অর্থসংবাদ/এসএম