এরদোগানকে সমর্থন করলেন তৃতীয় স্থানের প্রার্থী

এরদোগানকে সমর্থন করলেন তৃতীয় স্থানের প্রার্থী
তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রজব তাইয়্যিপ এরদোগানকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন প্রথম দফায় তৃতীয় স্থান অধিকারী সিনান ওগ্যান। এই সমর্থনের ফলে এরদোগানের পক্ষে জয় আরো সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২৮ মে ভোটগ্রহণ হবে।

সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোগানকে সমর্থন করার কথা ঘোষণা করেন সিনান।

দ্বিতীয় দফার নির্বাচনে এরদোগানকে সমর্থন করার জন্য নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'শেষ সিদ্ধান্ত গ্রহণের আগে আমরা সব ধরনের পরামর্শ করেছি। আমাদের দেশ ও জাতির জন্য এমনটা ভালো হবে বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।'

এরদোগান না কেমাল কিলিচদারুগ্লু- কে আগামী পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হবেন, তা ওই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোগান ৪৯.৫২ ভাগ ভোট পেয়েছিলেন। তুরস্কের নিয়ম অনুযায়ী প্রথম দফা বা রাউন্ডে কোনো প্রার্থী অন্তত ৫০ ভাগ ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফায় ভোট হয়। সে অনুযায়ী কেমালের সাথে মুখোমুখি লড়াই হচ্ছে এরদোগানের। কেমাল প্রথম দফায় পেয়েছিলেন ৪৪.৮৮ ভাগ ভোট। আর সিনান ৫.১৭ ভাগ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন।

সাবেক শিক্ষাবিদ সিনান (৫৫) ভিক্টোরি পার্টির নেতৃত্বাধীন ডানপন্থী জোটের প্রার্থী ছিলেন। এরদোগানকে পছন্দ করে না, আবার কেমালকেও প্রেসিডেন্ট চায় না, এমন ভোটাররাই সিনানকে ভোট দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না