Ortho Songbad আর্কাইভ

বিডিংয়ের অনুমোদন পেল ইনডেক্স এগ্রো

বিডিংয়ের অনুমোদন পেল ইনডেক্স এগ্রো
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিডিংয়ের অনুমোদন পেয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহারের জন্য ইনডেক্স এগ্রো বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.০৭ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৬০ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৪৫ টাকা ৩ পয়সা।

কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।

মুল সাইট থেকে

পুজিবাজার