Ortho Songbad আর্কাইভ

ইউনাইটেড ফিন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন

ইউনাইটেড ফিন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল (২৯ মে) থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার