Ortho Songbad আর্কাইভ

দেড় ঘন্টায় লেনদেন ৫০৯ কোটি

দেড় ঘন্টায় লেনদেন ৫০৯ কোটি
সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৫০৯ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৮ মে) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭৪ ও ২২০১ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টির,কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ৫০৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার