Ortho Songbad আর্কাইভ

আয় কমেছে আল-মদিনা ফার্মার

আয় কমেছে আল-মদিনা ফার্মার
দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এসএমই খাতে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি আল-মদিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।

কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআই) পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কিউআই পূর্বের শেয়ার হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৭৮ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির এনএভি হয়েছে ১৯ টাকা ৬৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার