Ortho Songbad আর্কাইভ

সোমবার লেনদেন বন্ধ ২ কোম্পানির

সোমবার লেনদেন বন্ধ ২ কোম্পানির
রেকর্ড ডেটের কারণে আগামীকাল (২৯ মে) লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

সূত্র মতে, সোমবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার