Ortho Songbad আর্কাইভ

রাজশাহীতে এবি ব্যাংকের স্কুল ব্যাংকিং সম্মেলন

রাজশাহীতে এবি ব্যাংকের স্কুল ব্যাংকিং সম্মেলন
লিড ব্যাংক হিসেবে রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলনের আয়োজন করেছে এবি ব্যাংক লিমিটেড। শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা এবং তাদের সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে সম্মেলনটির আয়োজন করা হয়।

শনিবার (২৭ মে) অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার ৪৬টি স্কুলের ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান।

এবি ব্যাংকের ইভিপি মো. রেজাউল শাহরিয়ারসহ বাংলাদেশ ব্যাংকের ঢাকা ও রাজশাহী অফিসের কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার