Ortho Songbad আর্কাইভ

গ্রাহকের কাছে টিভি হস্তান্তর করেছে পূবালী ব্যাংক

গ্রাহকের কাছে টিভি হস্তান্তর করেছে পূবালী ব্যাংক
‘স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত উপহার’ শিরোনামে প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের প্রিয়জনের নিকট প্রেরণ করলে স্ক্র্যাচ কাডের্র মাধ্যমে উপহার বিতরণের জন্য রেমিট্যান্স প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করে পূবালী ব্যাংক লিমিটেড।

এরই ধারাবাহিকতায় কুমিল্লা অঞ্চলের চকবাজার শাখার মার্জিয়া আক্তার একটি ৩২ ইঞ্চি এইচডি টিভি পুরস্কার লাভ করেন। সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গ্রাহক মার্জিয়া আক্তারের নিকট টিভি হস্তান্তর করেন।

এসময় পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, আন্তর্জাতিক বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমান, কুমিল্লা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ লতিফুর রহমান এবং আন্তর্জাতিক বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার