সরকারি খরচে প্লেনে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত
সরকারি খরচে আকাশ পথে বিজনেস ক্লাসে (প্রথম শ্রেণি) বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নানামুখী পদক্ষেপের আওতায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩১ মে) প্রধানমন্ত্রী হাসিনা এ সংক্রান্ত সার-সংক্ষেপে সই করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি খরচে আকাশ পথে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি খরচে আকাশ পথে বিজনেস ক্লাসে ভ্রমণের সুবিধা স্থগিত থাকবে।
অর্থসংবাদ/এসএম