নগদ লভ্যাংশ দেবে বার্জার পেইন্টস

নগদ লভ্যাংশ দেবে বার্জার পেইন্টস
শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের জন্য শেয়ারহোল্ডাররা ৪০ টাকা করে লভ্যাংশ পাবেন।

বুধবার (৩১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছরের সমন্বিতভাবে ইপিএসের পরিমাণ ছিল ৬২ টাকা ৬৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৯ টাকা ৭৮ পয়সা।

আগামী ২২ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন