Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার (৬ জুন) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বুধবার (৭ জুন)। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুন, বৃহস্পতিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার