Ortho Songbad আর্কাইভ

রুপালী ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

রুপালী ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল মঙ্গলবার (৬ জুন) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

আর রেকর্ড ডেটের পর আগামী বুধবার (৭ জুন) কোম্পানিটির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার