Ortho Songbad আর্কাইভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই আলিফ ইন্ডাস্ট্রিজের

মূল্য সংবেদনশীল তথ্য নেই আলিফ ইন্ডাস্ট্রিজের
পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ৬ জুন নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৫ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা ৪০ পয়সা। আর গতকাল ৬ জুন কোম্পানিটির শেয়ারদর ৭৭ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২৪ টাকা ৫০ পয়সা বেড়েছে।

কোম্পানিটির এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার